স্ট্রিম সংবাদদাতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির স্কুলগামী শিশুসহ সব নিহতের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই জানাজার আয়োজন করে ‘আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’।
জানাজা নামাজে ইমামতি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) ফিরদৌস আল হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা শেষে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমেরিকা ক্রমাগত যে আধিপত্যবাদী মানসিকতা নিয়ে পুরো বিশ্ব শাসন করার চেষ্টা করছে, তারই একটা নমুনা আমরা সবশেষ ইরানে দেখতে পেয়েছি। আমরা মনে করি, এটি শুধু এটি আধিপত্যবাদী চেতনা নয়। এটি একটি সাম্রাজ্যবাদী চেতনা। যে সাম্রাজ্যবাদী চেতনায় মানুষের প্রতি মায়া দরদের স্থান নেই। তাদের মধ্যে শুধু ভোগবাদী মানসিকতা আছে।’
আধিপত্যবাদ বিরোধী মঞ্চের সংগঠক আঞ্জুম শাহরিয়ার বলেন, ‘আমেরিকার এই সাম্রাজ্যবাদী ও আগ্রাসী মনোভাবের বিপরীতে প্রতিবাদ জানাতেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। এছাড়াও আমরা দেখছি সামগ্রিক বিশ্বে ও মধ্যপ্রাচ্যে একটি রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছে। যার কারণে ভূরাজনীতিসহ বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব দেখতে পারছি। আমরা এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে অবস্থান বজায় রাখবো এবং মুক্তিকামী সব সৈনিকের জন্য আমাদের সমর্থন ও দোয়া থাকবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে