স্ট্রিম প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের কলকাতা বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সূত্রের বরাতে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়। দিল্লি থেকে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ভারতের কলকাতায় অবতরণ করানো হয়।
এছাড়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া এবং সৈয়দপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করে। হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিকের একটি ফ্লাইটকে দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর দিতে দেখা যায়।
এর আগে, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি পণ্য রাখার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। তবে আগুন লাগার সময় কুয়ালালামপুরগামী বাটিক এয়ার এবং মুম্বাইগামী ইন্ডিগোর দুটি ফ্লাইট উড্ডয়নের জন্য ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছিল। পরে সেগুলোর উড্ডয়ন বাতিল করা হয়।
বিমানবন্দরের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, মূল কার্গো এলাকার সংলগ্ন একটি অংশে আগুন লাগে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কোনো হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে