স্ট্রিম প্রতিবেদক

আসন্ন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি এবং আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এই সময় তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র, ছুরি, লাঠি বহন করাও নিষেধ করে ডিএমপি।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জানানো হয়, আশুরার মূল কেন্দ্র হোসেনি দালান ইমামবাড়া ও আশপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। ইমামবাড়ায় প্রবেশের পথগুলোতে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। অনুষ্ঠান চলাকালীন ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। সভায় তাজিয়া মিছিলের আয়োজক কমিটির প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে