স্ট্রিম প্রতিবেদক

প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-আগুনের ঘটনার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
সমাবেশে বিশিষ্টজন এই অরাজকতাকে রাষ্ট্রের চরম ব্যর্থতা অভিহিত করেছেন। তারা শরিফ ওসমান হাদির ঘাতকদের বিচারের পাশাপাশি গণমাধ্যমে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে মানবাধিকারকর্মী ও আইনজীবী মানজুর আল মাতিন বলেন, চব্বিশের অভ্যুত্থানে অসংখ্য মানুষ এ জন্য নিশ্চয় জীবন দেননি। বৃহস্পতিবার রাতে আমার বোন বা ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে শ্বাস নিতে পারবেন না; ভাববেন হয়তো পরিবারের সঙ্গে আর দেখা হবে না– ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। যারা আগুন দিয়েছে, উসকানি দিয়েছে, তাদের বিচার সরকারকেই নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের সবাই, বিশেষ করে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। আমাদের দায় শুধু পর্যবেক্ষণ নয়। আমরা আইনের শাসন চাই। হাদি হত্যার বিচার চাই।
আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ডেইলি স্টার, প্রথম আলো বা ছায়ানট এগুলো কোনো অজপাড়াগাঁয়ে নয়, রাজধানীর প্রাণকেন্দ্রে। অথচ এখানে পুলিশ বা সেনাবাহিনী আসতে এত সময় নিল কেন? ফায়ার সার্ভিস এসে সবাইকে রক্ষা করেছে। কিন্তু যাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারা কোথায় ছিল?
তিনি বলেন, গত ১৫ বছরে ডেইলি স্টার ও প্রথম আলোর মাধ্যমেই আমরা অনেক অন্যায়ের কথা জানতে পেরেছি। আজ যারা হামলা করছে, তাদের উদ্দেশ্য কী? আজ কোনো মিডিয়া হাউজকে বাদ দেওয়া যাবে না। সব মিডিয়া হাউজকে আহ্বান জানাই, এখনই সংহতি জানান।
সংসদ নির্বাচনের আগে এমন অরাজক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সমাজকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নেত্রা। তিনি বলেন, নির্বাচন কয়েক দিন পরেই। এই মুহূর্তে দেশে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সরকারের। আমরা নাগরিক সমাজ প্রতিটি আক্রান্ত স্থানে যাব। রাজনৈতিক দলগুলোর কাছেও দাবি জানাই– আপনারা কর্মীদের শান্ত থাকতে বলুন।
তিনি বলেন, হাদি হত্যার তদন্ত ও বিচার আমরা দেখতে চাই। কিন্তু ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমন হামলা বরদাস্ত করা হবে না।
সমাবেশে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা এবং পরে গণমাধ্যমের ওপর যে তাণ্ডব চলেছে, তা রাষ্ট্রের ব্যর্থতা। হামলার রাতে প্রেস সচিব বা কোনো উপদেষ্টাকে কথা বলতে দেখা যায়নি। সরকার কি চায় গণমাধ্যম আতঙ্কে থাকুক?
তিনি বলেন, নূরুল কবিরের মতো মানুষ, যিনি সাড়ে ১৫ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়েছেন, তাঁকেও দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

শহরাঞ্চলের বর্জ্যব্যবস্থাপনা নিয়ে সংকট নিরসন এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য জরিপ পরিচালনা ও পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ও সংগীত বিদ্যায়তন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব।
৭ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় প্রায় এক মিনিট স্থায়ী আলো ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তাঁর প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ ঘণ্টা আগে