স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর পুরো এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাঁচ হাজার সদস্য ছাড়াও র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে ঘটনাস্থলে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।’
মহিদুল ইসলাম আরও বলেন, ‘কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’
এদিকে, রাত নয়টার পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এর আগে, আজ দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুরো বিমানবন্দর এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে বিকেল থেকে শাহজালাল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা স্থগিত করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে