স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।
এই সফরসূচিতে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সঙ্গে আছেন। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে গত ২৯ জানুয়ারি বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশ নিলেও যাওয়া হয়নি পৈতৃক ভিটায়। ১৯ বছর পর বাপদাদার ভিটেমাটিতে যাবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বগুড়া বাসীর জন্য সুখবর হলো দেড়শ বছরের প্রাচীন পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তরিত হচ্ছে তাঁর হাত ধরেই। বগুড়া ও গাবতলীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং 'ই-বেইলবন্ড' কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশন ফলক উন্মোচন শেষে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন, চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বাপদাদার ভিটেমাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন।
সেখান থেকে ফিরে বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় অংশ নেবেন করবেন। এরপর বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে