স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে অনলাইনে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৭ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিবি-মিরপুর বিভাগ জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) রাতে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পর্নোগ্রাফি আদান-প্রদান ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহিদ এবং তার সহযোগীরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ব্যবসা চালিয়ে আসছিল। বিশেষ করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ গ্রুপের মাধ্যমে তারা অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি, বিতরণ ও সরবরাহ করতো।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পর্নোগ্রাফি চক্রের অন্যতম সদস্য জাহিদকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগের একটি বিশেষ টিম।
এই ঘটনায় জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদোন্নতি বোর্ডে সুপারিশ না পাওয়া কর্মচারীর নাম রেজুলেশনে যুক্ত করার অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ। স্ট্রিমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার (১১ আগস্ট) এ দাবি জানায় সংগঠনটি।
১ ঘণ্টা আগে
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘নাটশেল টুডে’র সম্পাদকীয় পর্ষদে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
১ ঘণ্টা আগে
বর্তমানে বাংলাদেশের ৩৫০টিরও বেশি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলপিপির সঙ্গে ব্যবসা করছে। সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের বিরোধের কারণে পুরো পোশাক খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুই পক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে তাদের মধ্যকার এই বৈঠকের তথ্য দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
২ ঘণ্টা আগে