স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। ‘রাজাকার’ সম্বোধন থেকে শুরু করে আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ—প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে বলে দাবি করেছে তারা। এ কারণে আসামির সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এসব অভিযোগের বিবরণ তুলে ধরেন। ২০২৪ সালের জুলাই মাসে বিভিন্ন তারিখে আবু সাঈদ, আনাস ও ইয়াকুবসহ বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগগুলো আনা হয়েছে।
প্রসিকিউটর তামীমের বর্ণনা অনুযায়ী, প্রথম অভিযোগটি ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলা। একই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপে ছাত্রদের ওপর নির্যাতন ও নিপীড়নের আদেশ, নির্দেশ ও উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই ১৬ জুলাই আবু সাঈদসহ ছয়জন নিহত হন বলে দাবি প্রসিকিউশনের।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৮ জুলাই সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে মারণাস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহারের নির্দেশ দেন। অভিযোগে আরও আছে, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে গুলি বর্ষণ এবং অবস্থান শনাক্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। এতে সারা দেশে লেথাল ওয়েপন ব্যবহারের ঘটনা ঘটে। এতে ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং বহু মানুষ আহত হন বলে অভিযোগ আনে প্রসিকিউশন।
তৃতীয় অভিযোগে আছে রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনাটি। চতুর্থ অভিযোগ ঢাকার চাঁনখারপুলে আনাস, ইয়াকুবসহ ছয়জনকে হত্যা এবং পঞ্চম অভিযোগ আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার ঘটনা।
অভিযোগগুলো উপস্থাপন করে প্রসিকিউটর তামীম বলেন, “এই পাঁচটি অভিযোগেই আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম।” তার দাবি, “এই পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি।” এ কারণে প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে।
রায় নিয়ে প্রসিকিউশনের অবস্থান জানাতে তিনি আরও বলেন, “ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে।”

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে