স্ট্রিম প্রতিবেদক

দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
সোমবার (২৬ জানুয়ারি) বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে স্পিনিং মিলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ দাবি করা হয়। সভায় জানানো হয়, প্রতিবেশী দেশের ভর্তুকিপ্রাপ্ত সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় বাংলাদেশে আসায় দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে।
বিটিএমএ সভাপতি জানান, পার্শ্ববর্তী দেশের মিলগুলো সরকারের নানাবিধ প্রণোদনার কারণে প্রতি কেজি সুতা প্রায় ৩০ থেকে ৩৫ সেন্ট কম দামে বাংলাদেশে রপ্তানি করতে পারছে। গত এক বছরে ভারত থেকে সুতা আমদানি আগের বছরের তুলনায় ১৩৭ শতাংশ বেড়েছে। এর ফলে ইতিমধ্যে ৫০টি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে এবং আরও ৫০টি মিল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে প্রায় দুই লাখ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান বাস্তবতায় শিল্প রক্ষায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সকল টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। মিল মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ১০ থেকে ৩০ কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিটিএমএ আশা প্রকাশ করে, সরকার দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় এগিয়ে আসবে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) রূপম কান্তি দের (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগে
ঈদের তৃতীয় দিন পার হলেও সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকদের চাপ রয়েছে। খালি নেই কোনো রিসোর্ট কটেজের রুম। ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) প্রায় তিন হাজার ৫০০ পর্যটক সাজেক ভ্যালিতে ভ্রমণ করেছেন।
৪০ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের সাত দিন ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল সাড়ে আটটার দিকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টায় সচিবালয়ের নিজ অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
১ ঘণ্টা আগে
এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
১ ঘণ্টা আগে