স্ট্রিম প্রতিবেদক

বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. আলী আজগর। মঙ্গলবার (২৩ জুন) সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আলী আজগর বলেন, ‘বাজেটে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কালো টাকার উৎস কোথায়, তা নিয়ে প্রশ্ন করা যাবে না। এভাবে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে।’
তাঁর বক্তব্যের পর শিক্ষা খাতের বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল। শিক্ষা খাতে বড় ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে দাবি করে তিনি বলেন, ‘বাজেটে শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অথচ এই খাতের বিভিন্ন বিভাগে বরাদ্দ হয়েছে ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা। বাকি ১৪ হাজার কোটি টাকা কোথায় খরচ হবে তা অদৃশ্য। এখানে শুভঙ্করের ফাঁকি আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’
এদিকে, বাজেটে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘চা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিতে শ্রমিকদের দৈনিক মজুরি সম্মানজনক পর্যায়ে বৃদ্ধিতে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, চা এ দেশের মাটি ও মানুষের তৈরি পণ্য হওয়া সত্ত্বেও এর ওপর ভ্যাটের বোঝা রয়েছে, অথচ কফি ভ্যাটমুক্ত। কফির মতো চায়ের ওপর থেকেও ভ্যাট প্রত্যাহার এবং চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তরের দাবি জানান তিনি।
বাজার মনিটরিং ও ব্যাংকিং খাতের সংস্কারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়া হলেও ব্যবসায়ীরা দাম বাড়ালে আর কমাতে চায় না। এজন্য কঠোর বাজার মনিটরিং প্রয়োজন।’ একই সঙ্গে ব্যাংকের হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব এবং সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ কর কাটার প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান তিনি।
জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান রেহানা আক্তার রানু। তিনি বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সেই আয়নাঘরে একটি চেয়ার ছিল, যেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে