স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) কেন্দ্র করে টাঙানো ব্যানার, ফেস্টুন, বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ কাজ করা হয়েছে।
আজ বেলা সাড়ে তিনটার দিকে ডাকসুর রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে একজন প্রার্থী স্ট্রিমকে বলেছেন, ঢাবি প্রশাসনের নির্দেশনা পেয়ে তিনি নিজেই ব্যানার সরিয়ে নিয়েছেন।
এর আগে আজ বেলা সাড়ে ১১টা নাগাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন জানায়, অনুমোদন ছাড়া সব ব্যানার, ফেস্টুন, বোর্ড বেলা তিনটার মধ্যে সরিয়ে ফেলতে হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি বা কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার, ফেস্টুন, বোর্ড টানানো যাবে না। যেসব প্রার্থী ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, বোর্ড টানিয়ে প্রচার চালাচ্ছেন, তাঁদেরকে আজ ২৭ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৬ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে