স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির ‘ধলা পাহাড়’কে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন খাদেমরা। এ জন্য প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
রোববার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
ফকির তারিকুল ইসলাম বাগেরহাট যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাজার কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। এর মাধ্যমে মাজারের ঐতিহ্যের সঙ্গে অবিচার করা হয়েছে।
গত ১ জুন রাতে মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে মারা যায় সাত বছরের শিশু ফাতেমা আক্তার। এর আগে ৮ এপ্রিল বিকেলে মাজারের দিঘির প্রধান ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পরপর দুটি ঘটনার পর মাজারে আসা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য দিঘিতে থাকা কুমিরটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বুধবার (৩ জুন) দুপুরে কুমিরটি ধরে খুলনায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে স্থানান্তর করে বন বিভাগের সদস্যরা।
সংবাদ সম্মেলনে মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্য ও অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। প্রধান খাদেম বলেন, এর আগেও চিকিৎসার জন্য দিঘি থেকে দুটি কুমির নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ফেরত দেওয়া হয়নি।
মাজারের খাদেমরা জানান, প্রায় ৬৫০ বছর আগে খানজাহান আলী দিঘিটি খননের সময় পানির নিরাপত্তা ও সংরক্ষণের জন্য কয়েকটি কুমির অবমুক্ত করেছিলেন। তবে দীর্ঘদিন প্রজনন না হওয়া, দুর্ঘটনা এবং মানবসৃষ্ট কারণে কুমিরের সংখ্যা কমতে থাকে। ওই বংশধারার সর্বশেষ কুমিরটি ২০১৫ সালে মারা যায়। এর আগে কুমিরের সংখ্যা কমে যাওয়ায় ২০০৫ সালে ভারত থেকে ছয়টি কুমির এনে দিঘিতে অবমুক্ত করা হয়। পরে সেগুলোর কয়েকটি মারা যায়। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে একটি মারা গেলে দিঘিতে মাত্র একটি কুমির অবশিষ্ট ছিল। সাম্প্রতিক সময়ে কুমিরটি মানুষ ও প্রাণীর ওপর একাধিকবার আক্রমণ চালায়।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, খানজাহান আলী মাজারের দিঘির কুমির পুনরায় ফেরত আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১১ ঘণ্টা আগে