ডেঙ্গুতে হাসপাতালে ৫৪৪, মৃত্যু নেই টানা ৫ দিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৮: ৩৮
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

সবশেষ ৩ আগস্ট ডেঙ্গুতে তিনজন মারা যাওয়ার পর আজ ৮ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা পাঁচ দিন কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৮১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৯৮ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৭৭, খুলনায় ১০৭, ময়মনসিংহে ২৮, বরিশালে ৮৩, রাজশাহীতে ২৭ এবং রংপুরে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৭৩ জন।

সবশেষ ২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন। মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪১৩, আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত