জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৪
পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজাহিদুল সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের প্রয়াত গোলাম মওলার ছেলে।

ভোটকেন্দ্র থেকে জানা গেছে, ভোটগ্রহণ চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুজাহিদুল। তাৎক্ষণিকভাবে কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত