জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

রাজধানীর ভোটকেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড়

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০৫
স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ঢাকার বিভিন্না ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর গুলশান-বনানী ও ধানমণ্ডি এলাকার বেশ কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তাঁরা। লম্বা লাইনের কারণে ভোট দিতে একটু দেরি হলেও ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

স্ট্রিম ছবি
স্ট্রিম ছবি

বেশ কয়েকটি কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১১টার মধ্যে অনেক কেন্দ্রে ২০ থেকে ২৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

দুপুর সাড়ে এগারোটার দিকে বনানীর ৫১ নং কেন্দ্রে দেখা গেছে মোট ৩৫১০টি ভোটের বিপরীতে ৭৯৫টি পড়েছে। যা মোট ভোটের ২২ শতাংশ।

স্ট্রিম ছবি
স্ট্রিম ছবি

সকালের দিকে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে। এদের মধ্যে গৃহিণীদের সংখ্যাই বেশি। অন্যান্য পেশাজীবী নারীরাও আসছেন ভোটকেন্দ্রে।

উপস্থিত ভোটাররা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভোট দিতে আসা বৃদ্ধা সালেহ বেওয়া স্ট্রিমকে বলেন, ‘সেই কখন আসছি, এখনও ভোট দিতে পারি নাই। লাইন ধরে দাঁড়িয়ে আছি।’

স্ট্রিম ছবি
স্ট্রিম ছবি

রাজধানীর বেসরকারি স্কুলের শিক্ষক আইরিন ইয়াসমিন। বনানী মডেল স্কুলে বেলা ১১টার দিকে ভোট দেন। তিনি বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে ভোট দিতেই আসিনি। এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায় আলাদা উন্মাদনা কাজ করছে। তবে আগেও ভোট দিয়েছি। কিন্তু এবারের পরিবেশ অনেক আলাদা। সবার মধ্যে একটা উৎসবের আনন্দ বিরাজ করছে।’

বনানী মডেল স্কুলের ৫১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরোজ আহসান জানান, ‘নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনারা দেখছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো নিরাপত্তা শঙ্কা দেখছি না।’

Ad 300x250

সম্পর্কিত