স্ট্রিম সংবাদদাতা

ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপির আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে কর্মীরা বিভিন্ন আপত্তিকর কথা বলেন। একপর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়েও যান।
এ নিয়ে উভয়পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার চেষ্টা হয়। এ সময় মঞ্জুর সমর্থকরা তাকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে তালহা নামে মঞ্জুর এক সমর্থককে বেধড়ক মারধর করে তারা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিম প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। স্থানীয় বিএনপি নেতা কামরুলের নেতৃত্বে এই হামলা করা হয় অভিযোগ করেছেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন তারা প্রত্যেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
১০ মিনিট আগে
রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ষাটোর্ধ্ব নুরজাহান বেগম। তবে বুথে ঢুকতেই পোলিং অফিসার তাঁকে বলেন, ‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’
১৬ মিনিট আগে
নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা-১১ আসনের একটি ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেল ভিন্নধর্মী রাজনৈতিক সমীকরণের চিত্র। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ এবং এনপিপির ‘আম’ প্রতীকের পোলিং এজেন্টদের কেউ কেউ দাবি করছেন, কেন্দ্রের পরিস্থিতি দেখে তারা এখন কার্যত বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন।
২ ঘণ্টা আগে