স্ট্রিম প্রতিবেদক
স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জনপ্রশাসন—সর্বত্রই এখন দলীয়করণের উৎসব চলছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, বিগত সরকারের আমলে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের অনেকেই এখনো স্বপদে বহাল রয়েছেন। শুধু তাই নয়, তাদের অনেককে পদোন্নতি দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পদায়নও করা হচ্ছে।
তিনি বলেন, গত ১৬ বছরে যেসব কর্মকর্তা রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন বা ওএসডি ছিলেন, তাদের অনেকেই বর্তমান সময়েও বৈষম্যের শিকার হচ্ছেন।
তাদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, এসব কর্মকর্তাকে পুনর্বাসনের পরিবর্তে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে আবারও বঞ্চনার মধ্যে রাখা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকার এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
দলীয় বিবেচনায় নিয়োগের বিষয়ে তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। একটি বিশেষ শ্রেণিকে অবমূল্যায়ন করে এ ধরনের বৈষম্যমূলক চর্চা থেকে দ্রুত বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে