স্ট্রিম ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে এ টি এম শামসুল হুদার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে তাঁর মরদেহ ।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ আমলা। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী।
২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ টি এম শামসুল হুদা । তাঁর নেতৃত্বেই অনুষ্ঠিত হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন।
কর্মজীবন
১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দিয়েছিলেন এ টি এম শামসুল হুদা। স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হন এবং দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও) হিসেবে দায়িত্ব পালন করেন, ছিলেন পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সরকারি চাকরি থেকে অবসরে যান ২০০০ সালে। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান। তাঁর সময়েই নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম ও আধুনিকায়নের নানা পদক্ষেপ নেওয়া হয়।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে