ফারুক হোসাইন

স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে নির্বাচনী প্রচার সারছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান হাজির হচ্ছেন নানা অরাজনৈতিক কর্মসূচিতে। সেখানেও ঘুরেফিরে থাকছে আসন্ন নির্বাচন, বিএনপির আগামী রাজনীতিসহ হরেক প্রসঙ্গ।
দলীয় কোনো পদে না থাকলেও জাইমা রহমানের উপস্থিতি নিয়ে বাড়ছে কৌতূহল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ৩০ বছর বয়সী জাইমা রহমান ধীরে ধীরে নিজেকে বিএনপির রাজনীতিতে ধাতস্থ করছেন। নির্বাচনের কর্মসূচিতে অংশগ্রহণ এরই প্রাথমিক ধাপ। তরুণ ও নারী ভোটার টানতে জাইমাকে সামনে আনছে বিএনপি।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে বিএনপির মতবিনিময় করেন জাইমা রহমান। সেখানে তিনি বলেন, প্রতিবন্ধীদের সুযোগ নিশ্চিত করা মানে পুরো সমাজের সমান প্রবেশাধিকার। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাদের মেধা বিকাশের ও নেতৃত্বে গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান জাইমা রহমান।
আগের দিন সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চা-আড্ডায় দেশ গড়ার ভাবনা ও পরিকল্পনা শোনেন জাইমা রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম এ অনুষ্ঠান আয়োজন করে। গত ২৪ জানুয়ারি ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা’ বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সময়ও উপস্থিত ছিলেন জাইমা।
দেড় দশকের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার দুই দিন আগে ফেসবুকে দাদি খালেদা জিয়ার কোলে থাকা ছবি পোস্ট করে নিজের শৈশবের স্মৃতি এবং প্রত্যাশা নিয়ে আবেগময় বার্তা দেন জাইমা। ওই পোস্টে রাজনীতিতে ভূমিকা রাখার ইঙ্গিতও পাওয়া যায়। জাইমা লেখেন, ‘দেশে ফিরে আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই।’
বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে এনে বিএনপি নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে তিনিই দলীয় নেতৃত্বে আসবেন– ধরে নিয়েই তাঁকে প্রস্তুত করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন স্ট্রিমকে বলেন, জাইমা রহমান একটি দলের চেয়ারম্যানের মেয়ে। অন্য সংসদ সদস্যদের ছেলে-মেয়েরাও যেখানে প্রচার বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, সেখানে খুব স্বাভাবিকভাবে জাইমা রহমান বাবার হয়ে বা দলের অনুষ্ঠানে যেতে পারেন। এটি ইতিবাচক।
তিনি আরও বলেন, জাইমা রহমান এখনো রাজনীতিতে আসার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। কিন্তু এটা একটা ইঙ্গিত যে, তিনি রাজনীতিতে আসবেন। প্রত্যেক দলের রাজনৈতিক কৌশল আছে। তিনি তরুণদের সঙ্গে কথা বলছেন, বোঝার চেষ্টা করছেন। তাঁর উপস্থিতি তরুণদের অনুপ্রাণিত করতে পারে, ভোটও প্রভাবিত করতে পারে। তরুণ ভোট টানতে নির্বাচনী কৌশল হিসেবেই বিএনপি জাইমা রহমানকে সামনে আনছে।
২৫ ডিসেম্বর দেশে ফেরার দুদিন পর মা-বাবার সঙ্গে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারেন জাইমা রহমান। ৩০ ডিসেম্বর মারা যান তাঁর দাদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর গত ১৮ জানুয়ারি জনপরিসরে প্রথমবারের মতো বক্তব্য দেন জাইমা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘ন্যাশনাল উইমেন পলিসি কনফারেন্স’-এ নারী নেতৃত্ব, শ্রম অর্থনীতি, পুরুষের ভূমিকা ও সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন তিনি।
গত বছরের ২৩ নভেম্বর প্রবাসে বসবাসরত নেতাকর্মীদের ভার্চুয়াল সভায় বক্ততৃার মাধ্যমে জাইমা রহমান ‘প্রথমবার’ বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। ওই দলে বাবার প্রতিনিধিত্ব করেন লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক করা জাইমা রহমান। ওই সফরে তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক বলেন, ‘আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ১৯৯১ সালের নির্বাচনে তারেক রহমানের ভূমিকা দেখা গেছে। এর মধ্যদিয়ে একেবারে তৃণমূল থেকে তারেক রহমান বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন, পরে দলের হাল ধরেন। জাইমা রহমানের ক্ষেত্রেও তেমনই দেখা যাচ্ছে। জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাঁকেই যোগ্য করে তোলা হচ্ছে। দেশে ফেরার পর সাম্প্রতিক কর্মকাণ্ডে সে ইঙ্গিত মিলছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান স্ট্রিমকে বলেন, জাইমা রহমান তরুণদের সঙ্গে কিছু কাজ করছেন। তাঁর রক্তেই রাজনীতি। দাদা-দাদির পর রাজনীতিক বাবা তারেক রহমানের মেয়ে তিনি। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় জানাশোনার আগ্রহ থেকে জাইমা কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে ভবিষ্যতে তাঁকে সরাসরি রাজনীতিতে দেখা যাবে কিনা, তা এখনই বলার সময় আসেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
৫ ঘণ্টা আগে
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে দুই-একদিনের মধ্যে। সংগঠনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ কয়েকজন নেতাকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ডেকে বিদায় দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
১৩ আগস্ট ২০২৬
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
১৩ আগস্ট ২০২৬