স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানার কোণ কার্টন (বাক্স) দখল নিয়ে মৎস্যজীবী দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি গ্রুপের তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় তারা মিলের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা ও দোকানিরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম মেম্বারের টেক্সটাইল কারখানায় কোণ কার্টনের দখল নিয়ে কয়েকদিন ধরেই জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক সলিমুল্লাহ হৃদয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গতকাল বুধবার রাতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এক পর্যায়ে সলিমুল্লাহ হৃদয় গ্রুপের সজিব, মারুফ, রাকিবকে মারধর ও এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় হোসেন গ্রুপের লোকজন। পরে স্থানীয় লোকজন তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিবার কল করা হলেও তিনি রিসিফ করেননি। তবে তিনি এলাকায়ই আছেন বলে জানা গেছে। অপর দিকে কোণ কার্টন নিয়ে সংঘর্ষের কথা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক সলিমুল্লাহ হৃদয়।
সংঘর্ষের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে