স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া হাইল হাওর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি। মাছ ধরার একপর্যায়ে জালে একটি বড় সাপ দেখে তারা আতঙ্কিত হয়ে জাল ফেলে চলে যান।
পরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, সাপটি অজগর প্রজাতির।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে তা না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
শ্রীমঙ্গল বন্য প্রাণী বিভাগের রেঞ্জ বন কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটি পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে