স্ট্রিম প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে। গেটগুলোতে সকাল থেকে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে সিনেট ভবনে উপাচার্যের কাছে তিনি এ অভিযোগ করেন।
রাকিব প্রশ্ন তুলে বলেন, প্রশাসন কি জামায়াতের কাছে নতজানু। দেশে আইনশৃঙ্খলা বাহিনী নেই?
এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম জামায়াতের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ৮টি পয়েন্ট জড়ো হচ্ছে। ৮ ঘণ্টায় কোনো স্টেপ নিতে পারলেন না। এর প্রভাব নির্বাচনে পড়েছে। মানুষ মনে করছে, জামায়াতের সঙ্গে আপনাদের সম্পর্ক রয়েছে। প্রক্টরের সঙ্গে জামায়াতের সম্পর্কের কথা শোনা যাচ্ছে।
তিনি বলেন, এমনও খবর পেয়েছি তারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। তারা সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে ১৬টি অনিয়মের অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন নাছির।
এসময় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, গেটগুলোতে জামায়াত-শিবির আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। আপনি ব্যবস্থা নেবেন নাকি আমরা প্রতিহত করব।
নিয়াজ আহম্মেদ খাঁন বলেন, ভোট শেষে ফলাফল গণনার কাজ চলছে। ভোটার ও প্রার্থীর সংখ্যা বিবেচনায় এটি বড় মাপের নির্বাচন। দুই-তিনটি অভিযোগ এসেছে। নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। বড় মাপের অভিযোগ আসেনি।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলীয় রাজনীতিতে জড়িত ছিলাম না। গেটগুলোতে তারা সকাল থেকে অবস্থান করছে আমরা জানতাম না। জামায়াতের সমাগমের ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, আমরা আলোচনা করছি কী করা যায়। ৪টা ২০ মিনিট থেকে তিন-চারবার পুলিশের সাথে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা হয়েছে।
উপাচার্য বলেন, দুপুরের পর থেকে জমায়েত শুরু হয়েছে। বড় হওয়ার পর আমরা কথা বলেছি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে