স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্যমতে, মুহাম্মদ আবদুল মুহিতের নিয়োগের বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাজ্যের কাছে সম্মতিপত্র পাঠিয়েছে এবং যুক্তরাজ্য সরকার তা গ্রহণ করেছে। ফলে লন্ডনে তার নিয়োগের পথ পরিষ্কার হয়েছে।
মুহিত বর্তমানে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কিনা, জানতে চাইলে আব্দুল মুহিত বলেন, ‘আপনার মতো আমিও শুনেছি যে আমাকে সেখানে পদায়ন করা হচ্ছে। এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’
কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের সফল প্রচারণায় মুহিত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওই নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন।
আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যাহারের পরই মুহিতের সম্ভাব্য নিয়োগের বিষয়টি সামনে এসেছে। এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তাকে গেল ৭ মার্চ দেশে প্রত্যাহার করেছে সরকার।
তখন লন্ডনে উপস্থিত সাংবাদিকদের ‘একটা সুখবর আছে’ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরানো হয়েছে।’
তিনি বলেন, ‘যে হাইকমিশনার ডিভাইসিভ (বিভেদমূলক) আচরণ করে কমিটিকে (লন্ডনস্থ বাংলাদেশ কমিউনিটির কমিটি) ডিভাইড (বিভক্ত) করে রেখেছেন, যে আওয়ামীকরণ করেছে হাইকমিশনকে, আওয়ামী লীগের ধান্দায় চলছে, কমিটির ধান্দা নেই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না—এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সময়ে কোনো রাষ্ট্রদূত বা মিশনপ্রধানকে প্রত্যাহার করার এটিই প্রথম ঘটনা। ২০২৫ সালের জানুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছিল। এর আগে বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহার করা হয়েছিল।
জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার আগে দক্ষিণ কোরিয়ায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৬ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে