স্ট্রিম ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে তিন বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে তিনজন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।’
এই ঘটনাকে একটি জঘন্য কাজ এবং মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভারত সরকারকে এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে এবং এই ধরনের অমানবিক কার্যকলাপের পুনরাবৃত্তি রোধে আন্তরিক প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। অপরাধীদের অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে