ঢাকা-১১
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, ভাটারা, বাড্ড, হাতিরঝিল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করা হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৭(ক) লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় পোস্টার, রঙিন ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর দায়ে এই অভিযোগ করা হয়।
মঙ্গলবার (২৭ জানিয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই অভিযোগপত্রটি জমা দেন ওই আসনের ভোটার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়ন সমর্থনকারী ওমর ফারুক।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন প্রণীত ২০২৫ সালের আচরণ বিধিমালার ৭(ক) ধারা অনুযায়ী পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম রামপুরা, বাড্ডা ও ভাটারা থানার বিভিন্ন স্থানে রঙিন পোস্টার ও বিলবোর্ড স্থাপন করেছেন।
অভিযোগকারী তাঁর বক্তব্যের সপক্ষে ২৪ ও ২৬ জানুয়ারি তোলা রামপুরা ও বাড্ডা এলাকার প্রায় দুই ডজন স্থানের নাম ও সময় উল্লেখ করেছেন। এর মধ্যে রামপুরার নূরবাগ মসজিদ গলি, তালতলা, বাড্ডার আফতাব নগর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এলাকা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, গুদারাঘাট, প্রগতি সরণি এবং ভাটারা থানার ১০০ ফিট ও সোলমাইদ এলাকা উল্লেখযোগ্য। এসব এলাকার অলি-গলিতে বিধি-বহির্ভূত প্রচারসামগ্রী দৃশ্যমান বলে অভিযোগে জানানো হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, এর আগে গত ২৩ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় এম এ কাইয়ুমের আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটের মাঠে বিশেষ সুবিধা নিতে এবং অর্থ ও শক্তির প্রদর্শনী করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা সুষ্ঠু নির্বাচন ও ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরির অন্তরায়।
বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনী এলাকা থেকে সকল অবৈধ পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন অভিযোগকারী ওমর ফারুক।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সাবেক কমিশনার এম এ কাইয়ুম। এই আসনে কাইয়ুমের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এনসিপির আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। দলীয় শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে