স্ট্রিম প্রতিবেদক

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি। নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় তিনি ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে ‘গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান গাজীপুরে সরকার-ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিল্প খাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, এ নীতিমালা শুধু শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে প্রযোজ্য হবে না।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার মেস ও সুইডেন অ্যাম্বাসির সিনিয়র পোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে