স্ট্রিম প্রতিবেদক

বার কাউন্সিল পরীক্ষার সংস্কার ও অ্যাটর্নি জেনারেল অফিসের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ।
সোমবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত আইনে স্নাতকদের ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রথম ব্যাচের সমাপনী ও দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বার কাউন্সিল পরীক্ষায় বিদ্যমান বৈষম্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষাতে একটা অসঙ্গতি আছে, আমি এনরোলমেন্ট কমিটির মেম্বার হিসেবে দেখেছি। আমাদের অনেক ব্রিলিয়ান্ট ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছে, যারা বাইরে বিদেশে লেখাপড়া করেছে, তাদের জন্য একটা কঠিন বাস্তবতা পার হতে হয়। এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে খতিয়ে দেখবেন, কীভাবে এটাকে আরো বেশি যুগোপযোগী করা যায়।’
সংসদীয় কার্যক্রমে তরুণ আইনজীবীদের সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি পার্লামেন্ট মেম্বারদের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে। যারা পার্লামেন্টের মেম্বারদেরকে রিসার্চ ওয়ার্কগুলো করে দেবেন পিরিওডিক্যালি। এখান থেকে দুইটা লাভ হবে, একটি হল আইনপ্রণয়নের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারবেন। দ্বিতীয়ত হলো, কীভাবে রাজনীতিকে, রাজনৈতিক পরিবেশকে একটি সুস্থ, পরিশীলিত এবং যুক্তিতর্কের জায়গায় আনা যায়, এরকম একটি জায়গা হয়তো আমরা তৈরি করতে পারব।’
অ্যাটর্নি জেনারেল অফিসের অবকাঠামো সংকটের কথা নিয়ে আইনমন্ত্রী বলেন,
‘অ্যাটর্নি জেনারেল অফিসে বসার জায়গা নাই। খুব কষ্ট হয় আমাদের কলিগদের, আমার সাবেক কলিগদের বসার জন্য। এটাকে আরো কীভাবে আধুনিকায়ন করা যায়, সে মর্মে আমি ইতিমধ্যেই বাজেটে অন্তর্ভুক্তির জন্য আমার অফিসকে নির্দেশ দিয়েছি যাতে বাজেটে এই সেক্টরে কিছু বরাদ্দ দেওয়া হয়।’
অনুষ্ঠানে উপস্থিত নবীন আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের পেশাদার জীবনের ভিত্তি সর্বদা তিনটি জিনিসের ওপর দাঁড় করানো উচিত। সংবিধান, পেশাদার আচরণবিধি এবং অটল সততা। আপনারা এমন সব মুহূর্তের সম্মুখীন হবেন যেখানে সহজ পথটি প্রলুব্ধ করবে। আমি আপনাদের অনুরোধ করব, কখনোই আপনার ন্যায়বিচারের সঙ্গে আপস করবেন না।’

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে