স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, এখান থেকে তার ঠিকানা বার করব। নতুন সূত্রে আবার যাত্রা শুরু করব।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সাবেক প্রধান উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে। তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে। বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। তবে এই জাদুঘরটি ভিন্ন। এখানে অতীতের কিছু সংগ্রহ নেই। এখানে একেবারে টাটকা-নতুন যা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কি না জানি না।’
এই জাদুঘর দেশের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, অতীত ও ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য।
জুলাই-আগস্টে যারা রাজপথে নেমেছিলেন, তারা নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আশা করব দেশের সব জায়গা থেকে স্কুল-কলেজের ছেলেমেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে। তারা নিজেদের মনের কথা লিখে যাবে কী চায়, কী কাজে নিজেকে নিয়োজিত করছে। এটা সারা দেশের সব সংস্কৃতির একটা পীঠভূমি হবে।’
তিনি আরও বলেন, ‘গান-বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট—সবকিছু এখানে দলে দলে ছেলেমেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আঁতুড়ঘরের দৃশ্য। এখানে আমরা যে নাড়ির সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৬ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৭ ঘণ্টা আগে