স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর অদূরে আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকালে গুদামের পেছন দিকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে তারা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জিরাবো স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট যোগ দেয়। শিল্প পুলিশের চারটি দলও কাজ করে।
এদিকে আগুনের তীব্রতার কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বাড়ির বাসিন্দারা তাঁদের মালপত্র সরিয়ে নেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কনক চৌধুরী বলেন, ‘আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আমাদের সাতটি ইউনিট কাজ প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
বিএটি বাংলাদেশের একজন মুখপাত্র বলেন, বুধবার সাভারের নোলামে অবস্থিত আমাদের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা। ”

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে