স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (২০ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশই বহাল থাকল।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু আদেশের বিষয়ে স্ট্রিমকে বলেন, বিচারপতি এ বি এম খায়রুল সাহেবের যে দুটি মামলায় ১০ তারিখে হাইকোর্ট থেকে জামিন হয়েছিল, সেটি বহাল রয়েছে। রাষ্ট্রপক্ষ যখন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে যায়, তখন সরকারপক্ষের সেই পিটিশনে আদালত ‘নো অর্ডার’ দিয়েছে। অর্থাৎ, হাইকোর্টের জামিন বহাল আছে।
মামলা দুটির প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, আজ তার দুটি মামলার আদেশ হয়েছে। এর একটি হলো আদাবর থানার একটি হত্যা মামলা, অপরটি যাত্রাবাড়ী থানার হত্যা মামলা। যাত্রাবাড়ী হত্যা মামলায় এফআইআরে তার নাম ছিল না, তবে আদাবরের মামলায় এফআইআরে নাম ছিল। আগের পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার এই দুই হত্যা মামলায় খায়রুল হককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ১২ মে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চ এই দুই হত্যা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
এদিকে সুনির্দিষ্ট মামলা ছাড়া হয়রানির উদ্দেশ্যে বারবার মিথ্যা মামলায় জড়ানো এবং গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন খায়রুল হকের ছেলে আইনজীবী আশিক উল হক। ওই রিটের শুনানি নিয়ে গত ১৭ মে সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেন হাইকোর্ট।
এর আগে গত ২৮ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির তিন মামলা এবং দুদকের করা প্লট জালিয়াতির এক মামলাসহ মোট পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
২০২৪ সালের ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়, যার ফলে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।
অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন সরকার। এরপর কয়েক দফায় তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন তিনি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে