স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রে ডলারের শক্ত অবস্থান এবং সুদহার বাড়তে পারে– এমন আশঙ্কায় মঙ্গলবার (১৯ মে) দাম ২ শতাংশের বেশি কমেছে।
বর্তমানে স্পট গোল্ড প্রতি আউন্স ৪ হাজার ৪৭৪ দশমিক ৪০ ডলারে বিক্রি হচ্ছে, যা ৩০ মার্চের পর সর্বনিম্ন। এই সময়ে জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৮০ ডলারে বিক্রি হচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধিতে বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার আরও বাড়াবে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। আর এই গুঞ্জনে স্বর্ণের বাজার থেকে অনেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন।
তাদের ভাষ্য, বর্তমানে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা প্রায় এক বছরের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। স্বর্ণে বিনিয়োগে সরাসরি সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। ফলে উচ্চ সুদের সময়ে বিনিয়োগকারীরা বন্ডে ঝুঁকে পড়েন। আবার ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে।
লন্ডনভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মারেক্স– এর বিশেষজ্ঞ এডওয়ার্ড মেয়ার বলেছেন, বিশ্বে প্রকৃত সুদহার বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দামে বড় চাপ তৈরি হয়েছে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় দরপতন হয়েছে। স্পট সিলভারের দাম ৫ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স নেমেছে ৭৩ দশমিক ২৫ ডলারে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ২ দশমিক ৮ শতাংশ এবং ৩ দশমিক ৩ শতাংশ কমে গেছে।
এদিকে, দেশের বাজারেও স্বর্ণের দাম আরেক দফা কমেছে। বুধবার (২০ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানোর তথ্য়ে দিয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ২৩২, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৩৯ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৪১ টাকা।

.png)

টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।
১ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
২১ ঘণ্টা আগে
চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, চীনে বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উন্নত বিপণন কৌশল নিতে হবে। আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
১ দিন আগে