স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে তোপের মুখে পড়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন নারীসহ পুলিশের অন্তত ৭ সদস্য।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেক্টরের বাউনিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উচ্ছেদ অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দুপুরে বাউনিয়াবাদ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পশ্চিম পাশে সরকারি জমি এবং ১১ নম্বর সেক্টরের ঘ ব্লকে পুনর্বাসন জোনের তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্সের সদস্যরা।
আরও জানানো হয়, অভিযান শুরুর পরপরই স্থানীয়রা একজোট হয়ে বাধা দেয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে চারপাশ থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। আচমকা ওই হামলায় বাহিনীর ২ নারী সদস্যসহ সাতজন আহত হন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, হামলার পেছনে স্থানীয় সংসদ সদস্যের ‘উস্কানিমূলক বক্তব্যের’ অভিযোগ তুলেছেন পুলিশের একাধিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকা পরিদর্শনে যান ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেন। সেখানে তিনি উস্কানিমূলক কথা বলেন। এর পরপরই মূলত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক স্ট্রিমকে বলেন, উচ্ছেদ অভিযানে এখন ‘ব্রেক টাইম’ (বিরতি) চলছে। আবার শুরু হবে কিনা তা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশ তো আর উচ্ছেদ করছে না। পুলিশ কেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কিন্তু তারা (দখলদাররা) এলোপাতাড়ি ঢিল ছুড়েছে।
পুলিশের আরেক কর্মকর্তা জানান, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর উচ্ছেদ অভিযান ফের শুরু হবে কিনা তা নিয়ে ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক চলছে।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে