স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নিজের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

.png)

ইলিশ আহরণের মৌসুমে দক্ষিণের বড় বড় মৎস্য অবতরণ কেন্দ্রগুলো সাধারণত জমজমাট থাকে। তবে চলতি বছর পটুয়াখালীর মহিপুর, আলীপুর কিংবা বরগুনার পাথরঘাটার মতো কেন্দ্রগুলোর চিত্রটা ভিন্ন। শত শত ট্রলার নোঙর করে পড়ে আছে ঘাটে। জাল, জ্বালানি কিংবা জেলে সংকটে নয়, এই স্থবিরতার নেপথ্যে রয়েছে বরফসংকট।
৪০ মিনিট আগে
সারা দেশে সোনালি মুরগির বাচ্চার চাহিদার একটি বড় অংশ সরবরাহ করা রাজবাড়ীর গোয়ালন্দ থেকে। গোয়ালন্দে কয়েক শ খামারের পাশাপাশি হ্যাচারি রয়েছে ২২টি। গত কয়েক সপ্তাহের লোডশেডিংয়ে বিপাকে পড়তে হচ্ছে খামারি ও হ্যাচারিমালিকদের।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক যুক্ত কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদোন্নতি বোর্ডে সুপারিশ না পাওয়া কর্মচারীর নাম রেজুলেশনে যুক্ত করার অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ। স্ট্রিমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার (১১ আগস্ট) এ দাবি জানায় সংগঠনটি।
১২ ঘণ্টা আগে