গাইবান্ধায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

সাদুল্লাপুর থানা চত্বরে বিক্ষোভ করেন উপজেলা ইমাম ওলামা পরিষদের কর্মীরা। সংগৃহীত ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটনকে (৪০) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

নিউটন উপজেলার জামালপুর ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন। তবে তাঁর বাড়ি পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়নে।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, নিউটন বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া।

রোববার সকালে নিউটনকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা ইমাম ওলামা পরিষদের পক্ষে উপজেলা সভাপতি মুফতি জাহেদুল ইসলাম সাদুল্লাপুর থানা একটি লিখিত অভিযোগ দেন। পরে দুপুরে স্থানীয়রা থানা চত্বরে বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা।

আন্দোলনকারী জাহেদুল ইসলাম বলেন, নিউটন দীর্ঘদিন ইসলামবিরোধী কথাবার্তা বলছেন। পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন। এসব বিষয়ে তাঁকে একাধিকবার সকর্ত করলেও থামেননি। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত