বেইজিং শিয়াংশান ফোরামে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৮
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ১৩তম বেইজিং শিয়াংশান ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ফোরামের প্লেনারি অধিবেশনে তিনি দেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা সংকটে উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আওতায় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই নীতিতে বিশ্বাসী।

পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তিনি জানান, ১৯৯৭ সালের শান্তিচুক্তি রাজনৈতিক সমঝোতার কাঠামো তৈরি করলেও কিছু সশস্ত্র কর্মকাণ্ড ও সীমান্তবর্তী অস্থিতিশীলতা টেকসই শান্তির পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সংলাপ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেয় বাংলাদেশ।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বে নতুন গতি এনেছে। পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নশীল দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংঘাতের আগেই প্রতিরোধমূলক কূটনীতি ও সাইবার সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত