জন্মদিনের শুভেচ্ছা জানানোয় তারেক রহমানকে মোদির ধন্যবাদ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

এক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তার পোস্ট শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এক্স থেকে নেওয়া
এক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তার পোস্ট শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এক্স থেকে নেওয়া

জন্মদিনে শুভেচ্ছা জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা শেয়ার করে মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার আন্তরিকতার প্রশংসা করছি।’

এর আগে এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে রইলো অনেক শুভকামনা। সুস্বাস্থ্যের সঙ্গে ও প্রাণবন্তভাবে আপনি ভারতের জনগণের সেবায় নিবেদিত থাকুন—এই কামনা করি।’

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। অন্যান্য বিশ্বনেতারাও তার জন্মদিনে শুভেচ্ছ জানিয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত