স্ট্রিম প্রতিবেদক

পয়লা বৈশাখের উৎসবে প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফুটিয়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে তাৎক্ষণিকভাবে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় ল্যাপটপের বাটন চেপে এই ডিজিটাল অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার এর আগে ‘ফ্যামিলি কার্ড‘, ‘ক্রীড়া কার্ড’ ও ‘খালখনন কর্মসূচি’ চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১৫ জন প্রান্তিক চাষির হাতে সরাসরি ‘কৃষক কার্ড’ ও গাছের চারা তুলে দেন। তাঁরা হলেন—আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সমবেত কিষাণ-কিষাণিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি উপজেলায় এই কর্মসূচির ‘প্রাক-পাইলটিং’ পর্যায় শুরু হয়েছে। এর আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সুবিধা পাবেন।
উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদরসহ দেশের আরও ৯টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এলাকাগুলো হলো—পঞ্চগড় সদরের কমলাপুর, বগুড়ার শিবগঞ্জের উথলি, ঝিনাইদহের শৈলকূপার কৃপালপুর, পিরোজপুরের নেছারাবাদের রাজাবাড়ি, কক্সবাজারের টেকনাফের রাজারছড়া, রাজবাড়ীর গোয়ালন্দের তেনাপচা, মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা, পঞ্চগড়ের বোদার পাঁচপি এবং জামালপুরের ইসলামপুরের গাইবান্ধা।
এই প্রাক-পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর দেশের ১৫টি উপজেলায় বড় পরিসরে পাইলট কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর পর্যায়ক্রমে সারা দেশের সকল যোগ্য কৃষকের মাঝে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে