স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে বর্তমান সরকার সুকৌশলে নস্যাৎ করছে বলে অভিযোগ করেছেন দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা সতর্ক করে বলেছেন, সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাপট দেশকে পুনরায় ‘সংসদীয় স্বৈরতন্ত্র’-এর দিকে ঠেলে দিচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘সংস্কার বাস্তবায়ন কমিটি’ ও এনসিপির ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সংকটে দেশ আজ বিপন্ন। দুঃখজনকভাবে আমরা নিজেরাই নতুন সংকট তৈরি করছি—যেমন গণভোটের রায় নস্যাৎ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করা। ১৯৯০ সালে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে না থাকলেও অনেক কিছু হয়েছিল। আজ সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায়কে অবজ্ঞা করা খোঁড়া যুক্তি ছাড়া আর কিছুই নয়।’ এ সময় তিনি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্য অহেতুক কারণে ভেঙে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ যে পর্যায়ে পৌঁছাতে ১৫ বছর সময় নিয়েছিল, বিএনপি খুব দ্রুতই সেই স্বৈরাচারী সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার জেরে ১৮ জন বিচারককে শোকজ করা বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। এছাড়া ফেসবুক পোস্টের জন্য আবারও গ্রেপ্তারের মতো ঘটনা ঘটছে।’ তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ‘অ্যাবসলিউট পাওয়ার’ বা নিরঙ্কুশ ক্ষমতার লোভে জুলাই সনদ ও গণভোটের রায়কে অবজ্ঞা করে উল্টো পথে হাঁটছে।
সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে গঠিত হয়নি, হয়েছিল গণ-অভ্যুত্থানের ভিত্তিতে। এখন যারা সংবিধানের দোহাই দিচ্ছেন, তারা মিথ্যাচার করছেন। এই সংসদ এখন ‘ডিবেট ক্লাব’ ছাড়া আর কিছুই নয়।’
গোলটেবিল বৈঠক শেষে এনসিপি নেতা সারজিস আলম ‘১১ দলীয় ঐক্য’-এর ব্যানারে চার দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘বিএনপি যেভাবে গণরায়কে অমান্য করছে এবং জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে, তার প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি।’
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৯ এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ, ১০ এপ্রিল বিভাগীয় শহরে বিক্ষোভ, ১১ এপ্রিল ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল এবং পরবর্তীতে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় কনফারেন্স।
এনসিপি নেতা ফরিদুল হকের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন আবু হেনা রাজ্জাকী, দিলারা চৌধুরী, ফাহিম মাশরুর, সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মনিরা শারমিন ও সালেহউদ্দিন সিফাত প্রমুখ।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে