স্ট্রিম প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বাহরাইনে একজন, দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুইজন মারা গেছেন।
আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ে নিহত বাংলাদেশি কর্মী আলী আহমদের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
নিহত আলী আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মরদেহ গ্রহণ শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের এই সংকটের শুরু থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা ও তাঁদের সমস্যা নিরসনে সমন্বিতভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছিলেন। আজকেও আমরা সৌদি আরবে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। টাঙ্গাইলের যিনি মারা গেছেন এবং কিশোরগঞ্জের যিনি মারা গেছেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও আমাদের আলাপ হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ১৪ জন বাংলাদেশি আহত আছেন। সংশ্লিষ্ট দেশগুলোতে আমাদের দূতাবাসগুলো তাঁদের পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আমাদের কর্মকর্তারা এবং পরিবারের সদস্যরা আলী আহমদের মরদেহ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিকদের পাশে থাকার চেষ্টা করছি।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, গতকাল রিয়াদে আরও দুইজন নিহত হয়েছেন। তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁদের মরদেহ কীভাবে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা যায়, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে