স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্টের রিপোর্ট পেতে ৩ দিন লাগে, নির্ধারিত সময়েই তা হয়েছে। রিপোর্ট শনিবার বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টও হাতে পেয়েছি।’
রামিসা হত্যাকাণ্ডের এই মর্মান্তিক ঘটনার পরপরই আবার রাজধানীর কলাবাগানে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই তথ্য উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চান, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, সরকার কি তাদের কাছে সঠিক বার্তা পৌঁছাতে পারছে না? জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আসলে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট। এখানে সমাজ সংস্কারের দরকার আছে। আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। কিন্তু কিছু অপসংস্কৃতির প্রভাব সমাজে পড়েছে। এর ফলে ধর্ষণের ঘটনা ও এর মাত্রা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার হিসেবে আমরা যা করতে পারি, তা হলো আইনানুগ ব্যবস্থা ও বিচার নিশ্চিত করা। আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি, যাতে দ্রুত অভিযুক্ত বা অপরাধীদের গ্রেপ্তার করা যায়। গত তিন মাসে প্রতিটি ঘটনায় আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি।’ ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ।
রামিসাকে ধর্ষণ ও হত্যার পর আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একদিনের মধ্যেই তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও এসেছে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেমের রিপোর্ট একত্র করে চার্জশিটের কাজ গত রাতের মধ্যেই শেষ হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আজ আদালতে তা দাখিল করা হবে, হয়তো এরই মধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। তবে এই বিশেষ আদালতের ছুটি প্রধান বিচারপতি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন। এখনো হয়েছে কি না, আমি জানি না। বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে।’
শুধু রামিসা হত্যার মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সবকিছু বিবেচনায় আমরা আশা করছি, আজকের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হবে।’
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। এতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে