স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিবনিবাস প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুরের গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।
জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, মরহুমের পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শোক প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত দুই মাস তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তিনি বলেন, ‘দাপ্তরিক কাজে মাহবুবুর রহমান দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাজা পড়বে, তা কেউ জানে না। পরকালের জন্য কিছু সঞ্চয় নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।’
উল্লেখ্য, শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্যসচিব মাহবুবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১৩ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে