স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ‘ধর্ষণ’ ও সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে দুই ভাইয়ের ‘দ্বন্দ্ব’ কাজ করছিল। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে র্যাব। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও মব তৈরির পেছনে মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলনে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার বুড়িচং থেকে শাহ পরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তিই মুরাদনগরের ভিডিও ছড়ানো ও মব তৈরির কারিগর। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত শাহ পরান ফজর আলীর ভাই। ওই নারীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহ পরান আগে থেকেই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিল জানিয়ে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘এই দুই ভাই ভুক্তভোগী নারীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের কারণে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। তাই দুই মাস আগে তাদের মধ্যে গ্রাম্য পর্যায়ের সালিস হয়। সালিসে ফজর আলী শাহ পরানকে মারধর করেন। ওই ঘটনার পর থেকেই শাহ পরান তাঁর বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করছিলেন।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলী ভুক্তভোগীর মাকে সুদের বিনিময়ে ৫০ হাজার টাকা ধার দেন। সেই টাকা আদায়ের জন্য তিনি মাঝেমধ্যেই ভুক্তভোগীর বাসায় যেতেন। সেদিন রাতেও যান। শাহ পরান আগে থেকেই এই ঘটনা জানতে পেরে লোকজন ঠিক করে রাখেন, যাঁরা ঘটনার সময় ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন।
পুলিশের তরফ থেকে জানানো হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর মারধরের শিকার হন ফজর আলী। পরে ২৯ জুন সকালে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র্যাব।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২২ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে