বাজেটে গুমের ভুক্তভোগী পরিবারের পুনর্বাসনে বরাদ্দ চান আরমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২৩: ০৯
সংসদে কথা বলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (আরমান)। ভিডিও থেকে নেওয়া ছবি

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গুমের ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনে আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (আরমান)। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

আরমান বলেন, ‘গুমে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য অর্থ বরাদ্দের আশা করেছিলাম, কিন্তু হতাশ হলাম। এই ভুক্তভোগী পরিবারগুলো সন্তান, স্বামী ও পিতার জন্য অপেক্ষা করছে। পরিবারগুলোকে আর কতদিন অপেক্ষায় রাখব? অর্থমন্ত্রী এখনো চাইলে এই বাজেটেই পরিবারগুলোর পুনর্বাসনের ঘোষণা দিয়ে দিতে পারেন।’

আইনমন্ত্রীর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আরমান বলেন, ‘আইনমন্ত্রী গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরও শক্তিশালী করে পুনর্বহাল করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাজেটে এই দুই কমিশনের কোনো বরাদ্দ নেই। যদি অর্থ বরাদ্দ না হয়, তবে তারা জনগণের অধিকার কীভাবে রক্ষা করবে? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি।’

প্রবাসী কর্মীদের সেবা উন্নত করার বিষয়ে বাজেটে কোনো প্রতিফলন না থাকায় অসন্তোষ প্রকাশ করেন জামায়াতের এই এমপি। তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দল রেমিট্যান্স বীরদের জন্য সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিলেও বাজেটে তার প্রতিফলন নেই। তিনি অবিলম্বে সংশোধনী বাজেট এনে বিভিন্ন মিশনে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বৈশ্বিক বড় ক্যাপিটালগুলোতে অবিলম্বে পিআর এবং লবিস্ট ফার্ম নিয়োগ করা দরকার, যাতে রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ বিশেষ তহবিল পায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত