স্ট্রিম প্রতিবেদক

সীমান্তে পুশইন, হত্যা ও কাঁটাতারের রাজনীতি বন্ধে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির নেতারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশইনের নীতি বন্ধ করতে হবে।
বুধবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, পুশইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনী তাদের নাগরিকদের অন্য দেশের মানুষ দাবি করে প্রতিবেশী দেশে ঠেলে দিয়ে অমানবিক আচরণ করছে। নির্বাচিত সরকার এলে সহযোগিতার আশ্বাস দিয়েছিল ভারত সরকার। বাস্তবে সীমান্তে হত্যা, কাঁটাতারের রাজনীতি ও পুশইনের মতো কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এসব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তে নিহত ও আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে তিনি জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি কূটনীতিকদের সীমান্ত এলাকা পরিদর্শনের সুযোগ দিয়ে সীমান্ত পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরার দাবি জানান।
ফুয়াদ বলেন, বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু পররাষ্ট্রনীতি আর চলতে পারে না। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।
আসাদুজ্জামান ফুয়াদ গত পাঁচ দশকে সীমান্তে নিহত বাংলাদেশিদের হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবির আধুনিকায়ন, সীমান্তবর্তী জনগণের প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।
সংসদে সীমান্ত হত্যা ও পুশইনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ১৪৭ বিধির আওতায় আলোচনা স্থগিত করাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে