স্ট্রিম সংবাদদাতা

গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পূর্ববর্তী নানা ঘটনা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০ শিক্ষকসহ ৪৯ শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০ শিক্ষক ছাড়াও এ তালিকায় আছেন ২২ কর্মকর্তা-কর্মচারী ও সাত শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের তিনটি পৃথক তদন্ত কমিটি প্রাথমিকভাবে তাঁদের নোটিশ দেয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সমন্বয়ে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি, অ্যাকাডেমিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার তথ্য যাচাই-বাছাইসংক্রান্ত তদন্ত কমিটি নামে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়।
কমিটি তিনটির প্রধান হলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, এম জাকির হোসেন খান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার। কমিটির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মোট ৪৮ জনকে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত তিনটি তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে শুধু তাদেরই শোকজ করা হয়েছে। তদন্ত কমিটির চাহিদা অনুযায়ী শোকজ নোটিশ প্রত্যেকের বরাবরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের জবাব পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে