স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন আয়কর বিভাগের অধীন নতুন ৯টি কর অঞ্চলের কার্যক্রম সচল রাখার লক্ষ্যে বড় ধরনের রদবদল করা হয়েছে। সম্প্রতি এনবিআরের এক অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন পদে কর্মরত ৯০ জন কর্মচারীকে সাময়িকভাবে বিভিন্ন কর অঞ্চলে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) এনবিআরের কর প্রশাসন-৪ শাখা থেকে এই আদেশ জারি করা হয়। আদেশে জানানো হয়েছে, নতুন কর অঞ্চলগুলোতে বর্তমানে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চলমান রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, সংযুক্তিতে পদায়নকৃত এই কর্মচারীদের আগামী ২২ এপ্রিলের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। পদায়নকৃত কর্মস্থলে স্থায়ী নিয়োগ বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এই সংযুক্তি ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। এই রদবদলের আওতায় প্রধান সহকারী, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক এবং নোটিশ সার্ভারের মতো বিভিন্ন পদের কর্মচারীরা রয়েছেন।
তালিকা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার বর্তমান কর্মস্থল থেকে এসব কর্মচারীদের ফরিদপুর, নোয়াখালী, যশোর, কুষ্টিয়া, নরসিংদী, কক্সবাজার, দিনাজপুরসহ বিভিন্ন নবসৃষ্ট ও বিদ্যমান কর অঞ্চলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বড় অংশকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল থেকে জেলা পর্যায়ের কর অঞ্চলগুলোতে পাঠানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-৪) মো. আশরাফুল আলমের সই করা এই আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর কমিশনার, সিস্টেম ম্যানেজার এবং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে