স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ডাক মাশুল ছাড়াই ইসি সচিবের কাছে পাঠাতে পারবেন প্রিসাইডিং কর্মকর্তা। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সইয়ে ওই চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি ইসি সচিবের কাছে পাঠাবেন। এক্ষেত্রে তাদের কোনো অগ্রিম অর্থ খরচ করতে হবে না। চিঠিগুলো বীমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড পদ্ধতিতে পাঠানো হবে। এই ডাক মাশুলের ব্যয় পরবর্তীতে বুক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করবে নির্বাচন কমিশন।
চিঠিতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন থেকে পরবর্তী কয়েকদিন এই বিশেষ ডাক সেবা চালু থাকবে। প্রাপ্ত ফলাফল জরুরি ভিত্তিতে ইসিতে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আর প্রিসাইডিং কর্মকর্তাদের অবশ্যই পোস্ট অফিস থেকে প্রাপ্তিস্বীকার পত্র নিতে হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে