স্ট্রিম প্রতিবেদক

নবম জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা রয়েছে অভিযোগ করে ২০০৮ সালের ওই ঘটনার তদন্ত চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের আগে ২০১৪, ১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিশন। বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের ২৯ জুলাই এ কমিশন গঠন হয়।
কমিশনের সদস্য কাজী মাহফুজুল হক সুপণ বলেন, ‘তদন্ত করতে গিয়ে আমাদের মনে হয়েছে ২০০৮ সালের নির্বাচন নিয়েও তদন্ত করা উচিত।’
কারণ হিসেবে তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৮০ দশমিক ৮০ শতাংশ। এই নির্বাচনে ২১৩টি আসনে শতভাগ ভোট পড়েছে। এর অর্থ, এখানে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন। এই হিসাব ধরলে ২০০৮ সালেও ভোট পড়েছে ৮৮ শতাংশ। তাহলে কল্পনা করুন, ওই নির্বাচনে শতভাগ ভোট কাস্টের কেন্দ্র কত হতে পারে?’
কাজী মাহফুজুল বলেন, ‘প্রতি নির্বাচনে ভোটগ্রহণের হার পরিবর্তন করা হয়েছে। এটি নির্বাচন কমিশনকে দিয়ে করানো হয়েছে। ডিসি কার্যালয়কে ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকেই আমাদের দৃঢ় সন্দেহ হয়েছে, ২০০৮ সালের নির্বাচনেও ব্যাপক কারচুপি হয়েছে এবং এটি নিয়ে তদন্ত করা উচিত।’
ইভিএমের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ইভিএম প্রকল্প চালু হলে সরকার এবং সরকার দলীয় জোটের রাজনৈতিক শরিক ছাড়া কেউ সমর্থন দেয়নি। তারপরও এটি চালু হয় এবং তিন হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ছয়টি মাত্র সংসদীয় আসনে ইভিএমে ভোট হয়। ইভিএম জোর করে নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দিয়েছিল সরকার।’
সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি শামীম হাসনাইন বলেন, ‘২০০৮ সালের পর ২০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির মাস্টারপ্ল্যান হয়েছিল। এ সময়ে নির্বাচন কমিশন পাপেটে পরিণত হয়েছিল।’
তিনি বলেন, ‘আমরা ডিজিএফআই ও এনএসআইয়ের যাদের ডেকেছিলাম, তারা সবাই পলাতক। আর সিভিল যাদের ডেকেছি, তারা সবাই এসেছেন। যারা আসতে পারেননি, তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা নিজেরাই জেলাখানায় গেছি। এই তিন নির্বাচনে জালিয়াতির পরিকল্পনা ২০০৮ সালের পরপরই হয়েছে। ২০১১ সালে চিন্তা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকলে নির্বাচন অতি সহজে যেতা যায় না। এ সময় তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করল।’
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ড. ফখরুদ্দীন আহমদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছিলেন এ টি এম শামসুল হুদা। এই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০, জাতীয় পার্টি (এরশাদ) ২৭ ও জামায়াতে ইসলামী দুটি আসনে বিজয়ী হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল দিনে-দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে অপহৃত হয়েছিলেন সাতজন ব্যক্তি। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত সেই ‘সাত খুনের আজ ১২ বছর বা এক যুগ পূর্ণ হচ্ছে।
১৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৩৯ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সময়ে কেবল মুমূর্ষু রোগীর যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
২ ঘণ্টা আগে