স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ হয়েছে এমন স্থানে স্মৃতি সংরক্ষণে স্মারকস্তম্ভ বা বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।
সৈয়দপুরে এ ধরনের তিনটি সম্মুখ সমরের স্থান রয়েছে জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘আজ একটি স্থান পরিদর্শন করে গেলাম। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করা এবং স্মৃতি সংরক্ষণে স্থাপনা তৈরির সম্ভাব্যতা যাচাই করে উদ্যোগ নেওয়া হবে।’
নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাঁর বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং যুদ্ধে অংশ নিতে এই ধলেশ্বরী নদীই সাঁতরে পার হয়েছিলেন।
ইশরাক বলেন, ২০২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ঘিরেই হয়েছিল। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণের যে ধারাবাহিক প্রতিরোধ, তার মূল ভিত্তি ১৯৭১।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে জাতি নিজের ইতিহাস জানতে ও ধারণ করতে পারে না, তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই যত দিন বাংলাদেশ থাকবে, আমরা উদ্যোগ নেব যেন এই ইতিহাস সংরক্ষিত ও সমুন্নত থাকে।’

.png)

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমের পরিসংখ্যানে আত্মতুষ্টির সুযোগ নেই। বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। জুলাইয়ে প্রত্যেক দিনই আক্রান্ত বেড়েছে। ফলে আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
২২ মিনিট আগে
দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে স্বদেশে ফেরার দাবি জানিয়েছেন শরণার্থীরা।
২ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলায় কন্যাশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুককে (৩৮) পুলিশে দিয়েছে স্থানীয়রা। ১৯ দিন আগের এই ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে