স্ট্রিম ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানি উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ১০ দিনে রাজনৈতিক সংঘাতে দুজন নিহত ও অন্তত ৪৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংস্থার বিবৃতিতে বলা হয়, ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৫৮টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ৪৮৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আসকের তথ্য, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সহিংসতার হার অনেক বেশি। জানুয়ারির শেষ ১০ দিনে ৪৯টি সংঘাতের ঘটনা ঘটলেও ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টিতে।
বিবৃতিতে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার চিত্রও তুলে ধরা হয়েছে। গত ডিসেম্বরে ১১ জন এবং জানুয়ারিতে ১৬ সাংবাদিক আক্রান্ত হলেও ফেব্রুয়ারির ১০ দিনেই তা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে গত ৭ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ টাইমস’ পত্রিকার অফিস থেকে ২১ সংবাদকর্মীকে তুলে নিয়ে সেনা ক্যাম্পে কয়েক ঘণ্টা আটকে রাখার ঘটনা উল্লেখ করেছে আসক।
নির্বাচনের মাঠ উত্তপ্ত হয়ে ওঠায় সাংবাদিকদের পেশাগত ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, নাগরিকদের জীবন ও স্বাধীনতার অধিকার রক্ষার আহ্বান জানিয়ে আসক সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বিবৃতিতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে